সাজেকে দুপুর থেকে শুরু হচ্ছে ৪৮ ঘণ্টার সড়ক অবরোধ

- সাজেক কারবারি অ্যাসোসিয়েশন এবং সাজেক গণ অধিকার রক্ষা কমিটি নামে দুটি সংগঠন এই কর্মসূচির ডাক দিয়েছে
- সংগঠন দুটির নেতারা অবরোধের বিষয়টি কে নিশ্চিত করেছেন
রাঙামাটির সাজেকে আজ শনিবার দুপুর ১২টা থেকে টানা ৪৮ ঘণ্টার সড়ক অবরোধের ডাক দেওয়া হয়েছে।
সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা কে বলেন, ‘জেএসএস (সন্তু লারমা) সদস্যদের সাজেকে অবস্থান এবং সাধারণ মানুষকে হুমকির প্রতিবাদে সাজেক এলাকায় ৪৮ ঘণ্টার সড়ক অবরোধ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।
’ . সাজেক কারবারি অ্যাসোসিয়েশন এবং সাজেক গণ অধিকার রক্ষা কমিটি জানা গেছে, সংগঠন দুটির উদ্যোগে গত বৃহস্পতিবার সাজেকের মাচালং উজো বাজারে এক বিক্ষোভ কর্মসূচি ও সমাবেশ হয়।
সংগঠনের রাঙামাটি জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক নগেন্দ্র চাকমা কে বলেন, ‘সাজেকে অবরোধের ডাক দিতে ইউপিডিএফ তাদের বাধ্য করেছে।
’ . তবে ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা কে বলেন, দুটি সংগঠনকে অবরোধ কর্মসূচি দিতে বাধ্য করার অভিযোগ সত্য নয়।
গতকাল রাতেও সাজেক পর্যটনকেন্দ্রে প্রায় তিন হাজারের মতো পর্যটক অবস্থান করেছেন বলে জানান সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা।
প্রমাণ দেখুন— কেন একক/আংশিক
একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।
- প্রথম আলো-এ একই তথ্য প্রকাশ করেছে↗ প্রথম আলো





