জাতীয়যাচাই চলছে
রমনা কালীমন্দিরে প্রতিমার স্বর্ণালংকার চুরিতে গ্রেপ্তার ৩
প্রকাশিত: 1 মিনিট পাঠ

এক নজরে
- রাজধানীর রমনার কালীমন্দিরে প্রতিমার স্বর্ণালংকার চুরির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে
- শাহবাগ থানার পুলিশ জানায়, ৭ অক্টোবর রমনার কালীমন্দিরে প্রতিমার স্বর্ণালংকার চুরির ঘটনা তদন্তে সিসিটিভি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করে সন্দেহভাজন ব্যক্তিদের শনাক্ত করা হয়
- ৭ অক্টোবর রমনার কালীমন্দিরে এবং গত ১৩ সেপ্টেম্বর সিদ্ধেশ্বরী কালীমন্দিরের সোনা চুরি হয়
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন লিপি কর্মকার (২৯), তাঁর স্বামী অর্ণব রায় (২৯) ও মো. সুমন (৩৫)।
পুলিশের তথ্য অনুযায়ী, রমনার কালীমন্দির ছাড়াও নগরীর সিদ্ধেশ্বরী কালীমন্দির, নারায়ণগঞ্জের দেওভোগের শ্রীশ্রী লোকনাথ মন্দির, নরসিংদীর একটি কালীমন্দিরে সোনা চুরির ঘটনা ঘটেছে।
গতকাল শনিবার মধ্যরাতে রাজধানীর উত্তরখান এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
শাহবাগ থানার পরিদর্শক (অপারেশন) খোকন মিয়া আজ রোববার কে বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা মন্দিরের প্রতিমা থেকে সোনা চুরির কথা স্বীকার করেছেন।
রিমান্ড আবেদন জানিয়ে তাঁদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।
প্রমাণ দেখুন— কেন একক/আংশিক
একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।
- প্রথম আলো-এ একই তথ্য প্রকাশ করেছে↗ প্রথম আলো





