জাতীয়যাচাই চলছে

এআই, সাইবার নিরাপত্তা ও জ্বালানি খাতে বিনিয়োগে জাপানি কোম্পানিকে প্রধানমন্ত্রীর আহ্বান

প্রকাশিত: 1 মিনিট পাঠ
এআই, সাইবার নিরাপত্তা ও জ্বালানি খাতে বিনিয়োগে জাপানি কোম্পানিকে প্রধানমন্ত্রীর আহ্বান
এক নজরে
  • সার উৎপাদন, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার নিরাপত্তা ও কৃষি প্রযুক্তিসহ বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনা করেছে প্রতিষ্ঠানটির প্রতিনিধিদল
  • বৈঠকে সার উৎপাদন খাতে মারুবেনির বিদ্যমান বিনিয়োগ সম্প্রসারণ এবং দেশে দ্বিতীয় একটি কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) মতো সার কারখানা স্থাপনের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়
  • এ ছাড়া আগামী এক বছরের মধ্যে বাংলাদেশে একটি এআইভিত্তিক ডেটা সেন্টার চালুর পরিকল্পনা নিয়েও আলোচনা হয়

রোববার (১১ অক্টোবর) সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মারুবেনি করপোরেশনের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসায়ুকি ওমোটোর নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে।

বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগানো, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে।

মারুবেনি করপোরেশনের সঙ্গে বাংলাদেশের পাটজাত পণ্যের দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ক রয়েছে উল্লেখ করে তিনি নতুন নতুন খাতে সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন।

প্রকৌশল স্নাতকদের তথ্যপ্রযুক্তি ও সাইবার নিরাপত্তায় দক্ষ করে তোলার সরকারি পরিকল্পনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দক্ষ জনশক্তি ও প্রযুক্তিগত সক্ষমতা কাজে লাগিয়ে বাংলাদেশ আন্তর্জাতিক সেবাকেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে।

কৃষি উৎপাদন ও ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি এবং এআইয়ের ব্যবহার বাড়ানোর বিষয়টিও বৈঠকে গুরুত্ব পায়।

বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহ দেখিয়েছে জাপানের ব্যবসায়িক প্রতিষ্ঠান মারুবেনি করপোরেশন।

প্রমাণ দেখুন— কেন একক/আংশিক

একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।