জাতীয়যাচাই চলছে

তল্লাশিতে ইউপি সদস্যের লুঙ্গির কোঁচা থেকে বেরিয়ে এল ১৯৮ ইয়াবা

প্রকাশিত: 1 মিনিট পাঠ
তল্লাশিতে ইউপি সদস্যের লুঙ্গির কোঁচা থেকে বেরিয়ে এল ১৯৮ ইয়াবা
এক নজরে
  • পুলিশ জানায়, তল্লাশি করে জাকিরুলের লুঙ্গির কোঁচায় বিশেষভাবে রাখা একটি পলিব্যাগ থেকে ১৯৮টি ইয়াবা বড়ি পাওয়া যায়
  • দিনাজপুরের ঘোড়াঘাটে ১৯৮টি ইয়াবাসহ ইউনিয়ন পরিষদের এক সদস্যকে আটক করেছে পুলিশ
  • গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার বুলাকীপুর ইউনিয়নের কুলানন্দনপুর বাজারের একটি চায়ের দোকানের সামনে থেকে তাঁকে আটক করা হয়

আটক জাকিরুল ইসলাম (৩৯) ১ নম্বর বুলাকীপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।

বিক্রির জন্য তিনি এসব ইয়াবা নিজের কাছে রেখেছিলেন বলে পুলিশের দাবি।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান কে বলেন, ইয়াবাসহ জাকিরুল ইসলামকে আটক করার পর তাঁর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

পুলিশ জানা যায়, বৃহস্পতিবার রাতে কুলানন্দনপুর বাজারে গোপনে মাদক কেনাবেচা হচ্ছে বলে খবর পায় পুলিশ।

প্রমাণ দেখুন— কেন একক/আংশিক

একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।