জাতীয়নিশ্চিত
ডাববোঝাই নছিমন অতিক্রম করতে গিয়ে সংঘর্ষ, মোটরসাইকেলের তিন আরোহী নিহত
প্রকাশিত: 1 মিনিট পাঠ

এক নজরে
- ঘটনার বিবরণ দিয়ে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল্লাহ কে বলেন, গতকাল সন্ধ্যা সোয়া ছয়টার দিকে মোরেলগঞ্জ ফেরিঘাট থেকে দৈবজ্ঞহাটির দিকে আসা একটি মোটরসাইকেল ডাববোঝাই একটি নছিমনকে অতিক্রম করতে যায়
- বাগেরহাটের মোরেলগঞ্জে দুটি মোটরসাইকেল ও নছিমনের সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন
- এ সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়
নিহত ব্যক্তিরা হলেন মোরেলগঞ্জ উপজেলার কালিকাবাড়ি এলাকার লিমন মোল্লা (২৪), দোনা গ্রামের মো. আমিন খান (২৩) ও একই গ্রামের সোহেব (১৬)।
গতকাল সন্ধ্যার পর ৯ জনকে হাসপাতালে আনা হয়েছিল বলে জানান মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. সিফাত খান।
আহত চারজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন এবং গুরুতর আহত অবস্থায় দুজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় মোরেলগঞ্জ-বগি আঞ্চলিক মহাসড়কের দোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
অপর এক আরোহীকে গুরুতর আহত অবস্থায় মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে।
প্রমাণ দেখুন— কেন নিশ্চিত বলছি
2টি স্বাধীন পত্রিকায় একই তথ্য মিলেছে — বক্তব্যটি যাচাইকৃত।
- প্রথম আলো-এ একই তথ্য প্রকাশ করেছে↗ প্রথম আলো
- বাংলাদ্রিবিউন-এ একই তথ্য প্রকাশ করেছে↗ বাংলা ট্রিবিউন





