জাতীয়নিশ্চিত
বীর মুক্তিযোদ্ধা ড. নিম চন্দ্র ভৌমিক মারা গেছেন
প্রকাশিত: 1 মিনিট পাঠ

এক নজরে
- আজ বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত অধ্যাপক নিম চন্দ্র ভৌমিকের মরদেহ ঢাকার শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে রাখা হবে
- হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ জানান, অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক দুই কন্যাসন্তানের জনক
- অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক মারা গেছেন। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকার জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে তিনি মারা যান।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে আজ রোববার এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
প্রমাণ দেখুন— কেন নিশ্চিত বলছি
2টি স্বাধীন পত্রিকায় একই তথ্য মিলেছে — বক্তব্যটি যাচাইকৃত।
- প্রথম আলো-এ একই তথ্য প্রকাশ করেছে↗ প্রথম আলো
- samakal-এ একই তথ্য প্রকাশ করেছে↗ সমকাল





