জাতীয়যাচাই চলছে

জামায়াতকে ভোট দেওয়ায় ডিলারদের সার বিক্রি করতে নিষেধ করা হয়েছে কি না, প্রশ্ন এ টি এম আজহারের

প্রকাশিত: 1 মিনিট পাঠ
জামায়াতকে ভোট দেওয়ায় ডিলারদের সার বিক্রি করতে নিষেধ করা হয়েছে কি না, প্রশ্ন এ টি এম আজহারের
এক নজরে
  • তাহলে কি আমি ধরে নেব, সরকার থেকে ডিলারকে বলে দেওয়া হয়েছে-যেহেতু লোকেরা জামায়াতকে ভোট দিয়েছে, সার তোমরা বিক্রি করিও না
  • আজ শনিবার বেলা দুইটার দিকে রংপুর মহানগর জামায়াত কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ প্রসঙ্গে কথা বলেন দলটির কেন্দ্রীয় নায়েবে আমির ও রংপুর-২ আসনের সংসদ সদস্য এ টি এম আজহার

রংপুর বিভাগ থেকে নির্বাচিত দলীয় ১৪ জন সংসদ সদস্যের (এমপি) উপস্থিতিতে বিভাগীয় উন্নয়ন ফোরামের ব্যানারে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

’ . রংপুর বিভাগের উন্নয়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, দ্বিতীয় যমুনা সেতু নির্মাণ, সৈয়দপুর বিমানবন্দরের আধুনিকায়নসহ ১৩টি দাবি তুলে ধরেন এ টি এম আজহার।

সার নিয়ে সম্প্রতি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর এক মন্তব্যের জের ধরে ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলাম।

এ সময় জামায়াতের সংসদ সদস্যদের ইঙ্গিত করে তিনি বলেছিলেন, ‘যে সমস্ত জেলা থেকে বেহেশতিরা টিকিট বিক্রি করে নির্বাচিত হয়েছে, সারের সংকট ঠিক ওই জেলাগুলোতেই কৃত্রিমভাবে দেখানো হয়েছে।

সেনাবাহিনীর সাবেক মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রসঙ্গেও ব্রিফিংয়ে কথা বলেছেন এ টি এম আজহারুল।

যেসব এলাকায় জামায়াতের সংসদ সদস্য পরিকল্পিতভাবে সেসব এলাকাতে সার সরবরাহ বন্ধ করে দেওয়া হচ্ছে কি না, সে প্রশ্ন তুলেছেন তিনি।

ন্যায্য অধিকার নিশ্চিত করতে প্রয়োজনে এ অঞ্চলের জন্য বিশেষ বরাদ্দ ও পৃথক উন্নয়ন কর্মসূচি নিতে হবে।

রংপুর বিভাগের দীর্ঘদিনের বঞ্চনা দূর করতে সংসদের পাশাপাশি রাজপথে সোচ্চার হওয়ার আহ্বান জানান আজহার।

প্রমাণ দেখুন— কেন একক/আংশিক

একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।