জাতীয়যাচাই চলছে

এক দিনে দুই বিমানবন্দরে প্রায় দেড় কোটি টাকার সোনা ও আইফোন জব্দ

প্রকাশিত: 1 মিনিট পাঠ
এক দিনে দুই বিমানবন্দরে প্রায় দেড় কোটি টাকার সোনা ও আইফোন জব্দ
এক নজরে
  • ফ্লাইটে আসা ফাতেমা তুজ জোহরা নামের এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ২৯৯ গ্রাম স্বর্ণালংকার ও একটি আইফোন ১৮ প্রো ম্যাক্স পাওয়া যায়
  • দেশের দুটি আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযান চালিয়ে ৭৩৩ গ্রাম সোনা জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর
  • একই ফ্লাইটে আসা অপর যাত্রী মো. হাবিবুর রহমানের ব্যাগেজ ও দেহ তল্লাশি করে ১১৭ গ্রাম ওজনের একটি সোনার বার ও ১০০ গ্রাম স্বর্ণালংকার পাওয়া যায়

অধিদপ্তর বলছে, জব্দ করা সোনা ও আইফোনের শুল্ককরসহ আনুমানিক মূল্য ১ কোটি ৩৯ লাখ ৪১ হাজার টাকা।

অধিদপ্তর জানায়, চট্টগ্রামে আসা ফ্লাইটটির যাত্রী তানবীর হাসানের জুতার ভেতরে ১০০ গ্রাম স্বর্ণালংকার পাওয়া যায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে একটি ফ্লাইট আসে।

গতকাল সোমবার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এই অভিযান চালানো হয়।

প্রমাণ দেখুন— কেন একক/আংশিক

একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।