আন্তর্জাতিকযাচাই চলছে

রিয়াদ বিমানবন্দরে হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় শনাক্ত

প্রকাশিত: 1 মিনিট পাঠ
রিয়াদ বিমানবন্দরে হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় শনাক্ত
এক নজরে
  • ভাইয়ের মৃত্যুর পর ছুটি কাটিয়ে বাংলাদেশ থেকে রিয়াদ হয়ে জেদ্দায় কর্মস্থলে ফেরার পথে তিনি হামলার শিকার হন
  • রিয়াদ থেকে জেদ্দায় যাওয়ার জন্য বিমানবন্দরে অপেক্ষা করছিলেন নাসরুল্লাহ
  • পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় জানা গেছে, গত শনিবার ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতির হামলায় এই হতাহতের ঘটনা ঘটে

এদিকে হামলায় আহত ২৪ বাংলাদেশির মধ্যে ১১ জন সৌদি আরবে কর্মরত এবং ১৩ জন ওমরাহ ভিসায় দেশটিতে গিয়েছিলেন।

আহতদের বিস্তারিত তথ্য সংগ্রহ ও চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে বাংলাদেশ দূতাবাস।

হামলায় আহত তিন বাংলাদেশি বর্তমানে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।

সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধিরা হাসপাতালে গিয়ে আহত বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

প্রমাণ দেখুন— কেন একক/আংশিক

একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।