রিয়াদের পাশে তেলের অবকাঠামোয় হামলার দাবি হুতিদের

- হুতিদের এ দাবি করার আগে রিয়াদের দক্ষিণাঞ্চলের জ্বালানি তেল শোধনাগারটি থেকে আগুনের শিখা ও ধোঁয়ার বড় কুণ্ডলী উঠতে দেখা যায়
- সৌদি আরামকোর জ্বালানি তেল শোধনাগারে হামলার বিষয়ে হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট দিয়ে জানান, রাজধানী সানাসহ ইয়েমেনের যেসব এলাকা হুতিদের কবজায় আছে, সেখানে হামলা চালাচ্ছে সৌদি আরব
- ইয়াহিয়া সারি আরও বলেন, হুতিদের হামলার কারণে রিয়াদের পাশে ওই তেল শোধনাগারে আগুন ধরে গেছে
সৌদি আরবের রাজধানী রিয়াদের পাশে জ্বালানি তেলের অবকাঠামোয় ভয়াবহ হামলার দাবি করেছে হুতিরা। সর্বশেষ ২৪ ঘণ্টায় হুতিদের নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলোয় প্রায় ৬০টি বিমান হামলা চালিয়েছে সৌদি আরব, এমন অভিযোগ হুতি মুখপাত্রের।
গত কয়েক দিনে এসব হামলায় হাজারো হুতি যোদ্ধা হতাহত হয়েছেন বলে দাবি সৌদি আরব–সমর্থিত বাহিনীটির।
১ লাখ ইয়েমেনি সেনার সমন্বয়ে হুতিদের বিরুদ্ধে অভিযানের পরিকল্পনা সৌদির, সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি
ইরানপন্থী এ গোষ্ঠীকে পরাস্ত করতে এরই মধ্যে যুক্তরাষ্ট্রসহ মিত্রদের কাছ থেকে সহায়তা পাচ্ছে দেশটি।
ইয়েমেনের ইরানপন্থী সশস্ত্র এ গোষ্ঠী বলেছে, সৌদি আরামকোর অন্যতম প্রধান ওই অবকাঠামোয় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে।
রিয়াদে সব স্কুল বন্ধ, ই–মেইলে বার্তা পেলেন অভিভাবকেরা. আগুন লাগার কারণ সম্পর্কে সৌদি কর্তৃপক্ষ বা আরামকো, কারও পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
প্রমাণ দেখুন— কেন একক/আংশিক
একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।
- প্রথম আলো-এ একই তথ্য প্রকাশ করেছে↗ প্রথম আলো




