বিনোদনযাচাই চলছে
পরের জন্মে AI হব
প্রকাশিত: 1 মিনিট পাঠ

এক নজরে
- ৯টা-৫টার করপোরেট ট্র্যাপকে মধ্যাঙ্গুলি দেখিয়ে, ক্লাউডে বসে ‘ডেলুলু’ হয়ে চিল করব
- আমার জন্ম হবে শেখ অল্টম্যান বা বারেক মাস্কের মতো টেক মাফিয়ার ঘরে
- টাকার পিছে দৌড়াতে হবে না, ডলার আমার পেছনে উসাইন বোল্টের মতো দৌড়াবে
ফেসবুকের কোর্স ব্যবসায়ীরা আমাকে কলিকাতা হারবাল স্টাইলে বিক্রি করবে—‘AI শিখে, মাসে লাখ টাকা কামানোর ৭টি গোপন ট্রিকস!
অস্কার কমিটি আমাকে ব্যান করার আগে, আমিই অস্কারকে বলব, সি ইউ নট ফর মাইন্ড।
সিসি ক্যামেরার মতো ফণা তুলে থাকা পাশের বাসার আন্টিরা আমাকে নিয়ে কুটনামি করতে পারবে না।
ক্লাসের ফার্স্ট বয় প্রম্পট দিয়ে বলবে, আপনার পা ধোয়া পানি দেন, একটু চেটে চেটে খাই।
বিসিএস–প্রত্যাশীরা আমাকে ছাড়া মোবাইলের সব অ্যাপ ডিলিট করে দেবে।
দুঃস্বপ্নে ঘুম ভেঙে যাবে, মুখে বালিশ চেপে হু হু করে কাঁদবে।
বস বস্তাপচা আইডিয়া শেয়ার করলে, ‘অসাম বা পারফেক্ট’ বলে তেল দেব।
জাস্ট মাস শেষে মোটা অঙ্কের ডলার পেমেন্ট না করলে বলব, ফ্রি ক্রেডিট নিতে লাঞ্চের পরে আসুন।
প্রমাণ দেখুন— কেন একক/আংশিক
একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।
- প্রথম আলো-এ একই তথ্য প্রকাশ করেছে↗ প্রথম আলো





