এক গিটারেই সিডনির শ্রোতাদের মন জয় করলেন নন্দিতা–শুভেন্দু

- এমনই এক অন্তরঙ্গ সংগীতসন্ধ্যা উপহার দিলেন কোক স্টুডিও বাংলার পরিচিত কণ্ঠ সানজিদা মাহমুদ নন্দিতা ও সংগীতশিল্পী শুভেন্দু দাস শুভ
- মিলনায়তনভর্তি দর্শকের সামনে নন্দিতা ও শুভেন্দু একের পর এক গান পরিবেশন করেন
- পুরোনো দিনের বাংলা ও হিন্দি গান নতুনভাবে শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়ার ভাবনা থেকে ২০২৫ সালের জানুয়ারিতে যাত্রা শুরু করে তাঁদের মোজি অ্যান্ড কোং
এ আর রহমানের সংগীতায়োজনে ‘স্বদেশ’ চলচ্চিত্রের ‘সাওয়ারিয়া’ গানটি নিজেদের মতো করে গেয়েছিলেন নন্দিতা ও শুভেন্দু।
শিল্পীদের সঙ্গে শ্রোতাদের দূরত্বও যেন কমিয়ে দিয়েছিল আয়োজনের ঘরোয়া আবহ।
বলে নেওয়া ভালো, এই উদ্যোগের একটি গান সম্প্রতি আন্তর্জাতিক সংগীতাঙ্গনেও নজর কেড়েছে।
গত শনিবার সন্ধ্যায় সিডনির ব্রায়ান ব্রাউন থিয়েটারে তাঁদের গান শুনতে জড়ো হন প্রবাসী বাংলাদেশিরা।
পরিবেশনার বড় অংশ জুড়ে ছিল গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা কালজয়ী সব গান।
আসরের শেষভাগে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ পরিবেশনের সময় আবেগঘন হয়ে ওঠে মিলনায়তন।
কোক স্টুডিও বাংলার প্রথম মৌসুমে কাজী নজরুল ইসলামের ‘বুলবুলি’ গান দিয়ে আলোচনায় আসেন নন্দিতা।
গত জুলাইয়ে সেই পরিবেশনার ভিডিও নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন এ আর রহমান।
প্রমাণ দেখুন— কেন একক/আংশিক
একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।
- প্রথম আলো-এ একই তথ্য প্রকাশ করেছে↗ প্রথম আলো





