বিনোদনযাচাই চলছে

ছবি এঁকে ক্যানসার আক্রান্ত শিশুর পাশে আরেক শিশু আরিয়ান

প্রকাশিত: 1 মিনিট পাঠ
ছবি এঁকে ক্যানসার আক্রান্ত শিশুর পাশে আরেক শিশু আরিয়ান
এক নজরে
  • সব মিলিয়ে ২০টি চিত্রকর্ম নিয়ে ছিল প্রদর্শনীটি
  • প্রদর্শনীর জন্য সে নিজের তৈরি করা নানান চরিত্রের ডুডলও এঁকেছে

২৪-২৬ সেপ্টেম্বর তার সব চিত্রকর্ম নিয়ে ঢাকায় আয়োজিত হলো ‘ডুডলস অ্যান্ড ড্রিমস’ শীর্ষক একক প্রদর্শনী।

তিন দিনের এই আয়োজন নিয়ে কথা হচ্ছিল আরিয়ানের মা এবং ‘ডুডলস অ্যান্ড ড্রিমস’–এর আয়োজক নিশাত হামিদের সঙ্গে।

উদ্যোগটির পেছনের ভাবনার সম্পর্কে তিনি বলেন, ‘ছোটবেলা থেকে আরিয়ান আঁকাআঁকি করতে ভালোবাসে।

সেখান থেকেই মনে হলো, এমন কিছু করা যায় কি না, যা করলে আরিয়ানের মনে হবে সে তার সৃষ্টি দিয়ে মানুষের পাশে দাঁড়াতে পারছে।

সহযোগিতায় ছিল বাংলাদেশ ক্যানসার এইড ট্রাস্ট (ব্যানকাট)।

গডজিলা, ব্যাটম্যান, সুপারম্যান—এসব চরিত্র আরিয়ান এঁকেছে বিভিন্ন ক্যানভাস ও সামগ্রীতে।

যে কারণে আপনার সন্তানকে অভাব কী, তা বোঝাবেন. প্রদর্শনীতে গিয়ে দেখা হলো আরিয়ানের সঙ্গে।

সে যা বলল, তার সারমর্ম হলো, একমাত্র আঁকাআঁকির মাধ্যমে এমন এক জগৎ তৈরি করা সম্ভব, যা একান্তই নিজের।

প্রমাণ দেখুন— কেন একক/আংশিক

একটি মাধ্যমেই এই তথ্য প্রকাশিত হয়েছে। আরও স্বাধীন সূত্রে না মেলা পর্যন্ত এটি একক সূত্রের তথ্য হিসেবেই থাকে।